Wednesday, July 29

আওয়ামী লীগ ও বিএনপির চরিত্রগত পার্থক্য নেই – চুন্নু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ছাত্র সমাজের জাতীয় সম্মেলনে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেন, আওয়ামী লীগ ও বিএনপির আদর্শগত পার্থক্য থাকলেও চরিত্রগত পার্থক্য নেই।

তিনি বলেন, দল দুটি ক্ষমতার জন্য সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। দেশের মানুষ এখন আতঙ্কে আছে। মানুষ মুক্তির জন্য জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে।

জাপা মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ আর বিএনপি দুই দলই দুর্নীতি, লুটপাট ও সন্ত্রাস করেছে। দেশের মানুষ আজ তাদের ওপর বিরক্ত। মানুষ চায় না বিএনপি বা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে। মানুষ তৃতীয় একটি দল চায়। সেই দল হচ্ছে জাতীয় পার্টি।

তিনি বলেন, বিএনপির অভিযোগ তাদের আন্দোলন করতে দিচ্ছে না আওয়ামী লীগ। আমরা মানুষের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাস করি। বিএনপি ১৯৯১-৯৬ সালে ক্ষমতায় ছিল। তখন জাতীয় পার্টির নেতাকর্মীরা রাস্তায় নামতে পারতো না। জাতীয় পার্টিকে মিছিল-মিটিং করতে দেয়নি বিএনপি।

রেদোয়ান/২১/ডিএসই