Wednesday, September 16

কাতার সফর শেষে সেনাপ্রধান দেশে ফিরেছেন

সফরকালে সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সাথে (ছবি – আইএসপিআর)

সোমবার (২৮ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাতার সফর শেষে রোববার (২৭ নভেম্বর) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত এবং ‘কমান্ডার অব এমিরি গার্ড’ লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যতে এ সম্পর্কের ক্রমাগত উন্নতির বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন। এছাড়া সফরকালে সেনাপ্রধান কাতার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

গত ৬ জুন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের আমন্ত্রণে বাংলাদেশে আসেন কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল (পাইলট) সালেম হামাদ আল-আকীল আল-নাবেত। দেশের ৮২তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন।

সেনাবাহিনী প্রধানের উদ্যোগে কাতার সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সার্বিকভাবে দেশের উন্নয়নের অংশীদার হিসেবে কাজ করছে।

আইএসপিআর/১৮/ডিএসই