
বাংলাদেশ সচিবালয়
এক বছরেরও বেশি সময় পর প্রশাসনের শীর্ষ কর্মকর্তা সচিবদের সঙ্গে সভায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী রোববার (২৭ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রী সশরীরে এই সভায় অংশ নেবেন বলে মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে। গত বছরের ১৮ আগস্ট রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন।
সচিব সভার আলোচ্য সূচিতে আছে – পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে আলোচনা, কৃষির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সারের জোগান নিশ্চিত করা, পতিত জমি চাষাবাদের আওতায় নিয়ে আসতে করণীয় ঠিক করা, সরকারি কাজে আর্থিক বিধিবিধান অনুসরণ করা, সরকারি সেবা দিতে তথ্যপ্রযুক্তির ব্যবহারবিষয়ক পরিকল্পনা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি বিষয়ে পর্যালোচনা এবং সুশাসন ও শুদ্ধাচার নিয়ে আলোচনা।
তানজিদুল-আলামিন/১৮/ডিএসই
