Wednesday, July 29

নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু করা দরকার

তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান

বুধবার (১৬ নভেম্বর) রাজধানীতে বেসরকারি গবেষণা সংস্থা – সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) চেষ্টার পরও বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে তা গ্রহণযোগ্য হবে না।

তুরস্কের রাষ্ট্রদূত বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনই বাংলাদেশের সব রাজনৈতিক দলের মধ্যে সংলাপ শুরু করা দরকার।

মুস্তাফা ওসমান তুরান বলেন, সরকারের একার পক্ষে নির্বাচনের সব সমস্যার সমাধান সম্ভব নয়। বিরোধী দলগুলোকেও এগিয়ে আসতে হবে। আলোচনার টেবিলে বসতে হবে নির্বাচনকে সফল করার জন্য।

রাষ্ট্রদূত বলেন, কাছের বন্ধু হিসেবে আমরা মতামত দিচ্ছি; কিন্তু তার মানে এটি নয় যে আমরা অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছি। বন্ধুত্ব থাকলে এমনটা হতেই পারে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূতদের বলার চেয়ে নিজেদের মধ্যে আলোচনা করাই ভালো।

এদিকে বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন ও এপিসি কিনছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত। সেনা ও বিমানবাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও কোস্টগার্ডের সঙ্গেও তুরস্ক সহযোগিতা বাড়াবে বলে জানান তিনি।

আল-আমিন/২৩/ডিএসই