
একিউআই স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৯ – যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ নির্দেশ করে
বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরের তালিকা করেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’। এতে তৃতীয় অবস্থানে ঢাকা। তালিকায় ২১৩ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে ভারতের নয়াদিল্লি; আর ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা শহর।
সোমবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৯, যা বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করছে।
একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে সংবেদনশীল গোষ্ঠীর জন্য। এই অঞ্চলের বাতাসে থাকা সব ধরনের কঠিন এবং তরল কণার সমষ্টি, যার বেশিরভাগই বিপজ্জনক। মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিভিন্ন ধরনের রোগ যেমন— প্রাণঘাতী ক্যান্সার এবং হৃদযন্ত্রের সমস্যা তৈরি করে।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্য সতর্কতাসহ তা জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
আইকিউএয়ার বায়ুর মান বৃদ্ধিতে সহায়ক প্রযুক্তিপণ্য তৈরি করে থাকে। একই সঙ্গে তারা বিশ্বব্যাপী বায়ুর মান পর্যবেক্ষণ করে।
আইকিউএয়ার/০১/ডিএসই
