Wednesday, July 29

থানায় সেবার মান বাড়াতে হবে এবং সেবাপ্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে হবে

রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পেশাদারত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন

বুধবার (৯ নভেম্বর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সের শেষ দিনে সমাপনী বক্তৃতায় আইজিপি বলেন, পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক সাফল্য রয়েছে। পুলিশ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।

পুলিশপ্রধান বলেন, থানার সেবার মান আরও বাড়াতে হবে। থানায় আগত সেবাপ্রত্যাশীদের সঙ্গে সদাচরণ করতে হবে। তাদের প্রত্যাশিত সেবা প্রদানে সদিচ্ছা নিয়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি এক্ষেত্রে তদারকি বাড়ানোর জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ প্রসঙ্গ উল্লেখ করে আইজিপি বলেন, ৯৯৯ জনগণের কাছে আস্থা ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও দ্রুততম সময়ের মধ্যে এ সেবা প্রাপ্তি নিশ্চিত করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

সভায় সকল অতিরিক্ত আইজিপি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলা পুলিশ সুপার কনফারেন্সে অংশগ্রহণ করেন।

সুমন-হক/২৩/ডিএসই