Wednesday, September 16

জেলে যাবো, প্রয়োজনে মরবো, পালাবো না – ওবায়দুল কাদের

আইইবি মিলনায়তনে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ( সংগৃহিত )

শুক্রবার (৪ নভেম্বর) আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটি আয়োজিত এক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, “বিএনপি যেভাবে আন্দোলনের নামে লাফালাফি ও বাড়াবাড়ি করছে তাতে তাদের আন্দোলনের পতনধ্বনি শোনা যাচ্ছে”।

আওয়ামী লীগ নয়, দেশ ছেড়ে পালানোর রাজনীতি বিএনপি করে, এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীরা পালানোর রাজনীতি করে। আমাদের জন্ম এদেশে, প্রয়োজনে মরবো, জেলে যাবো- তবুও দেশ ছেড়ে পালাবো না।

তিনি বলেন, মুচলেকা দিয়ে রাজনীতি করবে না বলে লন্ডনে পালিয়ে গেছে বিএনপির নেতা। আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই।

প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনা করেন না, প্রতিহিংসার রাজনীতি করে বিএনপি- এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট, ২১ আগস্ট এবং ৩ নভেম্বর ঘটিয়েছে তাদের মুখে প্রতিহিংসার কথা মানায় না।

তিনি বলেন, আজ ৫০তম পবিত্র সংবিধান দিবস, দিবসটি জাতীয়ভাবে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এখন থেকে জাতীয়ভাবে দিবসটি পালন করা হবে। আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে।

রতন-পাল/১৯/ডিএসই