Wednesday, July 29

হঠাৎ নিবন্ধনের জন্য নতুন দল

নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি

বুধবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। আবেদন জমা দেওয়ার আগে দলটির কোনও কার্যক্রমের কথা জানা যায়নি।

নির্বাচন কমিশনে আবেদন জমা দেওয়ার পর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন ও সেক্রেটারি জেনারেল মো. কাজী নিজামুল হক— দুজনেই উপস্থিত সাংবাদিকদের জানিয়েছেন, তাদের দলের সঙ্গে ‘জামায়াতের কোনও সম্পর্ক নেই’।

আনোয়ারুল ইসলাম চাঁন বলেন, ‘আমি নব্বইয়ের আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলাম। আমি ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। পরবর্তী সময়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের রাজনীতিতে ছিলাম। আমার সঙ্গে জামায়াতের সাংগঠনিক কোনও সম্পর্ক নেই।’

ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। বিডিপি’র সেক্রেটারি নিজামুল হক ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কর্ম পরিষদে সদস্য ছিলেন। জানতে চাইলে নিজামুল বলেন, ওইগুলা যা ছিলাম এখন সব ইতিহাস। এখন নতুন পার্টি।