Wednesday, July 29

প্রধান বিচারপতির সাথে আইজিপির সৌজন্য সাক্ষাৎ

সুপ্রিম কোর্টে পুলিশের মহাপরিদর্শক

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে গিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

কোর্ট চত্বরে পৌছালে আইজিপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুপ্রিম কোর্টে দায়িত্বরত ডিসি মো. মোমিনুল ইসলাম ভূইয়া।

গত ৩০ সেপ্টেম্বর বিকেলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। ওইদিন বিকেল সাড়ে ৩টায় তিনি বিদায়ী পুলিশপ্রধান ড. বেনজীর আহমেদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে র‍্যাব ডিজির পদ থেকে বিদায় নেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিনি প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়েছেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

কামরুল/২১/ডিএসই