
জাতিসংঘে ইরানের নিযুক্ত প্রতিনিধি জাহরা এরশাদি
বৃহস্পতিবার (২০ অক্টোবর) নিরাপত্তা পরিষদের নারী, শান্তি এবং নিরাপত্তা বিষয়ক সভায় জাতিসংঘে ইরানের নিযুক্ত প্রতিনিধি জাহরা এরশাদি বলেছেন,পশ্চিমারা ইরানি নারীদের অভিভাবক নয়। তাই অভিভাবকের মতো তাদের নিয়ে দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। খবর রয়টার্সের।
দেশটিতে চলমান আন্দোলনে উস্কানি না দেয়ার আহ্বান জানান এ কূটনীতিক।
জাহরা এরশাদি বলেন, ইরানের নারীরা শিক্ষিত, বুদ্ধিমতি, দেশপ্রমিক এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন। সরকারের সাথে শান্তিপূর্ণ এবং গঠনমূলক আলোচনার মাধ্যমে কীভাবে অধিকার আদায় করতে হয় তা তারা জানেন। তাই পশ্চিমাদের উদ্দেশে বলতে চাই, ইরানি নারীদের অভিভাবক ও রক্ষাকর্তাদের মতো আচরণ করা বা তাদের হয়ে কথা বলার প্রয়োজন নেই আপনাদের।
রয়টার্স/৩৫/ডিএসই
