Wednesday, July 29

বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বনানী কবরস্থানে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল দিবস উপলক্ষে বনানী কবরস্থানে তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আজ ৫৯তম জন্মদিন, যা সারাদেশে শেখ রাসেল দিবস হিসেবে পালিত হচ্ছে।

বঙ্গবন্ধু, তার সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তাদের তিন পুত্র- শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেল- এবং বঙ্গবন্ধুর পরিবারের অধিকাংশ সদস্য ও তার নিকটাত্মীয়রা ১৯৭৫ এর ১৫ আগস্টের রাতে একদল বিপথগামী সেনা সদস্য দ্বারা নির্মম ভাবে হত্যার শিকার হন।

বঙ্গবন্ধুর দুই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা সেই সময় বিদেশে থাকায় হত্যাকাণ্ড থেকে রক্ষা পান।

বাসস/৩০/ডিএসই