Wednesday, July 29

শীর্ষ সন্ত্রাসী হিসেবে জাতির কাছে চিহ্নিত করতে নাটক সাজানো হয়েছে – মামুনুল হক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক

নাশকতার অভিযোগে রাজধানীর মিরপুর মডেল থানায় করা মামলায় সোমবার হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক ফাতিমা ইমরোজ ক্ষণিকার আদালতে হাজির করা হয়।

আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত হয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আমাকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে জাতির কাছে চিহ্নিত করার জন্য একেক দিন একেকভাবে নাটক সাজানো হয়েছে। আমার দুই হাতে হাতকড়া পরানো হয়েছে।

বর্তমানে নাশকতার এ মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। তবে সোমবার মামলার কোনো সাক্ষী আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্যগ্রহণ হয়নি।

২০১৫ সালের ১৪ জানুয়ারি মিরপুর মডেল থানাধীন মধ্য পীরেরবাগ এলাকায় বিএনপি এবং জামায়াতের নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় মিরপুর মডেল থানার তৎকালীন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খন্দকার রাজিব আহমেদ বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

ধীরেন-মন্ডল/১৮/ডিএসই