Wednesday, September 16

বাস র‍্যাপিড ট্রানজিট প্রকল্প আমাদের গলার কাটা – ওবায়দুল কাদের

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের

রোববার (১৬ অক্টোবর) সচিবালয়ে এক সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন জেলায় নির্মিত ১০০টি সেতু উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর কাছে ইতিমধ্যে সামারি পাঠানো হয়েছে। তিনি যখন সময় দেবেন, তখন সেতুগুলো উদ্বোধন করা হবে।

মন্ত্রী বলেন, একটা প্রকল্প আমাদের গলার কাটা হয়েছে। সেটি হলো বাস ট্রানজিট (বিআরটি)। এটা আমি আসার আগেই নেওয়া হয়েছিল। এই প্রকল্প কতটা বাস্তবসম্মত তা নিয়ে ভাবনার ঘাটতি ছিল। 

ইভা/২১/ডিএসই