
কর্ণফুলী নদীতে ডুবন্ত ‘এফবি মাগফিরাত’
কর্ণফুলী নদীতে ‘এফবি মাগফিরাত’ নামে একটি জাহাজডুবির ঘটনায় বুধবার রাত ৩টায় জাহাজের চিফ অফিসার সাইফুল ইসলামের লাশ উদ্ধার করা হয়বৃহস্পতিবার আরও তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। তারা হলেন—জাহাজের ক্যাপটেন ফারুক বিন আব্দুল্লাহ, সেকেন্ড ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম ও ডক কর্মচারী রহমত মিয়া।
জানা গেছে, মঙ্গলবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে কর্ণফুলী নদীর ইছানগর সি-রিসোর্স ডকইয়ার্ড ঘাট সংলগ্ন এলাকায় ‘এফবি মাগফিরাত’ ডুবে যায়। এরপর বঙ্গোপসাগরের বহির্নোঙরে বুধবার (১২ অক্টোবর) বিকাল ৩টায় ‘এমভি সুলতান সানজা’ নামে পাথরবাহী লাইটার জাহাজ ডুবে যায়। ওই জাহাজের নাবিকসহ ছয় জন নিখোঁজ রয়েছেন।
চট্টগ্রামের সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানিয়েছেন, ‘এফবি মাগফিরাত জাহাজটি ডুবে যাওয়ার সময় সাত জন নিখোঁজ হন। এই জাহাজে মোট ২১ জন ছিলেন। ১৩ জন জেটিতে উঠতে সক্ষম হলেও সাত জন ডুবে যান। এর মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়। অপরদিকে দুর্ঘটনার সময় আহত অবস্থায় উদ্ধার মো. বসর নামে একজন চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে চট্টগ্রাম মেডিক্যালে মারা গেছেন।’
রাসেল-আহসান/১০/ডিএসই
