Wednesday, July 29

ছিতাইকারীর কবলে পুলিশ

সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় ছিনতাইকারীর কবলে পুলিশ

বুধবার (১২ অক্টোবর) রাত আড়াইটার দিকে বগুড়ার সোনাতলা থানা পুলিশের একটি টিম ঢাকায় কাজ শেষে ফেরার পথে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছিল। এ সময় ছিনতাইকারীরা মোবাইল ফোন ও টাকা নিয়ে পালিয়ে যায়।

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। সিরাজগঞ্জের এসপি বলেন, ‘বগুড়া পুলিশের একটি টিম ঢাকা থেকে ফেরার পথে কড্ডার‌ মোড় এলাকায় পৌঁছলে রাত আড়াইটার দিকে তিন/চার জন ছিনতাইকারী তাদের গাড়ি থামিয়ে দু’টি মোবাইল ফোন ও কিছু টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ আহত হননি।’

হাইওয়ে পুলিশের বগুড়া রিজোনের পুলিশ সুপার বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। আমাদের হাইওয়ের পুলিশের সঙ্গে এমন কোনো ঘটনাই ঘটেনি।’

হুমায়ুন-কবির/২০/ডিএসই