Wednesday, July 29

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা দেখে পশ্চিমাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে।

তিনি বলেন, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কারও পরামর্শ বাংলাদেশের প্রয়োজন নেই। পশ্চিমা দেশগুলোতে স্কুলে, শপিংমলে হামলা হয়। প্রতি বছরই হাজারের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলেও তা নিয়ে কোনও কথা নেই। বাংলাদেশে একটি ঘটনা ঘটলেই হুলস্থূল পড়ে যায়, যা দুঃখজনক। আমরা অত পরামর্শ চাই না, আমাদের হৃদয়টা স্বচ্ছ।’

মোমেন বলেন, ‘কোনও একটা ঘটনা ঘটলে আমাদের মিডিয়া এটা নিয়ে হইচই শুরু করে। বিদেশে বিচারবহির্ভূত হত্যার ঘটনা অসংখ্য ঘটে। আমাদের মিডিয়া এটা নিয়ে সরব হয় না। বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয়।’

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য ৩০ লাখ লোক জীবন দিয়েছেন, ওই সময় তাদের মানবাধিকার কোথায় ছিল?’

আশরাফুল-করিম/১৬/ডিএসই