Wednesday, July 29

সারাদেশে বিরোধীদলের নেতা এবং সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ করছে পুলিশ

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিরোধী দল নিবার্চনে না এলে কিছু করার নেই, সংলাপও হবে না’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারা চায় বিরোধী পক্ষ না থাকুক- ফাঁকা মাঠে গোল দিতে চায়। বিএনপিও আওয়ামী লীগের সঙ্গে কখনো সংলাপে যাবে না, প্রশ্নই ওঠে না। আর এই ধরনের নিবার্চন জনগণ মানবে না’।

শুক্রবার (৭ অক্টোবর) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সারাদেশে বিরোধীদলের নেতা এবং সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহের জন্য পুলিশের হেড কোয়ার্টার বেতার বার্তায় নির্দেশ দিয়েছে স্থানীয় পুলিশকে, যা নিয়ে বিএনপি উদ্বিগ্ন। এটা সংবিধানপরিপন্থি। রাজনৈতিক হীনউদ্দেশ্যে এটা করা হয়েছে। গণতান্ত্রিক আন্দোলন দমানোর জন্য এটা করা হয়েছে।

ফখরুল ইসলাম বলেন, যেসব অতি উৎসাহী পুলিশ কর্মকর্তা এ ধরনের অবৈধ হীনকাজে জড়িতদের দেশের মানুষ তাদের চিহ্নিত করে রাখবে।

বিএনপির মহাসচিব বলেন, ‘পুলিশ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের যে তথ্য সংগ্রহ করছে তা আমাদের সংবিধান, কিংবা দেশের অন্য কোনও প্রচলিত আইন বা বিধি-বিধানের আওতায় করতে পারে না।’

আশরাফুল-করিম/১৩/ডিএসই