
দূর্ঘটনায় দুমড়ানো-মোচড়ানো মাইক্রোবাস
টাঙ্গাইলে বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকেব বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের কাছে একতা পরিবহনের একটি বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। অপর দিকে টাঙ্গাইল দিক থেকে আসা একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। তাদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিলে সেখানে তিন জনের মৃত্যু হয়।
রনি/১৯/ডিএসই
