
১৯৯৭ সালে ৩ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত বরিশালের জরাজীর্ণ সুইমিংপুল
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ নির্মিত সারাদেশের সুইমিংপুলগুলোর সর্বশেষ অবস্থা কী তা জানতে চিঠি দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে।
নির্মাণের পর অধিকাংশ পুলই পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। কোনো কোনো পুলে তো একদিনের জন্যও কেউ নামতে পারেনি। কোথাও পানি নেই, কোথাও পাম্প নষ্ট, কোথাও নোংরা পানি- নানা অব্যবস্থায় পড়ে রয়েছে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইমিংপুলগুলো।
জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে সারাদেশে মোট ২৩টি সুইমিংপুল রয়েছে। সেগুলো নির্মাণের মধ্য দিয়েই দায় সেরেছে জাতীয় ক্রীড়া পরিষদ। পুলগুলো ঠিকমতো ব্যবহার হয় কি না, ব্যবহার না হলে কেন হয় না- তা নিয়ে কোনো তদারকি নেই ক্রীড়া প্রশাসনের। যে কারণে কোটি কোটি টাকায় নির্মিত সুইমিংপুলগুলো পড়ে আছে অলসভাবে। ধ্বংস হয়ে যাচ্ছে অযত্ন-অবহেলায়।
রুহুল-আমিন/২১/ডিএসই
