Wednesday, September 16

রাতের মধ্যে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হবে

রাতের মধ্য সম্পূর্ণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালুর সম্ভাবনা

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কম্পানি লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমির আলী বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর এয়ারপোর্ট ও উত্তরা এলাকায় বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আশা করছি রাতের মধ্যে আমাদের সম্পূর্ণ বিতরণ এলাকায় বিদ্যুৎ সংযোগ চালু করতে পারবো।

অন্যদিকে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, সিদ্ধিরগঞ্জ, কল্যাণপুর, মানিকনগরে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। অন্যান্য এলাকায় দ্রুত সময়ের মধ্যে চালু হবে বলে আশা করেন তিনি।

তওফিক/২৩/ডিএসই