Wednesday, July 29

জনতা ব্যাংকে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

আলোচনা সভায় এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে বুধবার জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক নেতেৃত্বে বাংলাদেশ সারা বিশ্বে এখন ‘ডেভেলপমেন্ট মডেল’ হিসেবে পরিচিতি পাচ্ছে। তিনি চরম প্রতিকূলতার মধ্যেও নির্ভার থেকে স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে পরিণত করে চলেছেন।

ব্যাংকের কেন্দ্রীয় নামাজ ঘরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান এবং মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও), সিবিএ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ ও স্বাধীনতা অফিসার পরিষদের নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদ-বিজ্ঞপ্তি/১১/ডিএসই