
শাহবাগ থানা
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সুপ্রিমকোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সুপ্রিমকোর্টের আলোচনা সভা থেকে পাঁচ যুবককে কাফনের কাপড় ও ধারালো ছুরিসহ আটক করে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিন রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, তারা ধারালো ছুরি ও কাফনের কাপড় এখানে কেন নিয়ে আসলো সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জানা গেছে, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ শেখ হাসিনার জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানের আয়োজন করে। বঙ্গবন্ধু কন্যার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাতও করা হয়। সভায় মৎস্য ও পরিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ ও সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানা পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজনও পাঁচ জনকে পৃথক কিংবা কখনো একসঙ্গে রেখেও জিজ্ঞাসাবাদ করছিল।
সিরাজুল-ইসলাম/২১/ডিএসই
