
শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২২ সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক
ডিএফআইএম’র পরিচালক আমির উদ্দিন স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারী করে বাংলাদেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানে শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২২ সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়, এই প্রজ্ঞাপনের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রণীত শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুসরণে উপযুক্ত কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার প্রদানের নির্দেশনা প্রদান করা হয়।
এতে আরও বলা হয়, বিদ্যমান শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা-এর পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, সংশোধন ও সমন্বয় সাধনপূর্বক নীতিমালাটিকে আরও বেশি কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্যে ‘শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২২’ প্রণয়ন করা হয়েছে।সংশোধিত এই নীতিমালা অনুসরণ করে ২০২১-২০২২ অর্থবছর হতে আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের শুদ্ধাচার পুরস্কার দিতে হবে।
তানভির-আহমেদ/৩৪/ডিএসই
