
ম্যান অব দ্যা ম্যাচ আফিফ হোসেন
দুবাইয়ে টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশকে ভালোভাবেই চেপে ধরেছিল আমিরাত। শেষ পর্যন্ত তারা পেরে উঠল না অল্পের জন্য। ৭ রানের জয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।
এই বছর ১১ টি-টোয়েন্টি খেলে বাংলাদেশের মাত্র তৃতীয় জয় এটি।
১১ ওভার শেষে রান ছিলো বাংলাদেশের ৫ উইকেটে ৭৭! সেখান থেকে দলকে ১৫৮ রানের পুঁজি এনে দেন আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান।
নিজের ৫০তম টি-টোয়েন্টি ম্যাচটি আফিফ স্মরণীয় করে রাখেন ৫৫ বলে অপরাজিত ৭৭ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলে। সোহানের সঙ্গে তার জুটিতে ষষ্ঠ উইকেটে রান আসে ৮১, যা বাংলাদেশের রেকর্ড।
বাংলাদেশ এ দিন ব্যাটিংয়ে নামে টস হেরে। চোট কাটিয়ে লিটন দাস ফেরায় কৌতূহল ছিল উদ্বোধনী জুটি নিয়ে। তবে এশিয়া কাপের সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ জুটি ধরে রাখে দল। সাফল্য অবশ্য মেলেনি। ম্যাচের দ্বিতীয় ওভারেই সাব্বির আউট হন শূন্য রানে।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৫৮/৫ (মিরাজ ১২, সাব্বির ০, লিটন ১৩, আফিফ ৭৭*, ইয়াসির ৪, মোসাদ্দেক ৩, সোহান ৩৫*; জুনাইদ ৪-০-৩৩-০, সাবির ৩-০-১৬-১, আয়ান ৩-০-১৬-১, জাওয়ার ৪-০-৩৮-১, কার্তিক ৪-০-৩৩-২, বাসিল ২-০-১৬-০)
সংযুক্ত আরব আমিরাত: ১৯.৪ ওভারে ১৫১ (ওয়াসিম ১৫, চিরাগ ৩৯, আরিয়ান ১৯, অরবিন্দ ১৬, রিজওয়ান ৫, বাসিল ২, আয়ান ২৫, জাওয়ার ২, কার্তিক ১২, জুনাইদ ১১, সাবির ০*; সাইফ ৪-০-৪০-০, মুস্তাফিজ ৪-০-৩১-২, নাসুম ৪-০-৩১-০, শরিফুল ৩.৪-০-২১-৩, মিরাজ ৩-০-১৭-৩, মোসাদ্দেক ১-০-৯-০)
