Wednesday, September 16

বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে – ওবায়দুল কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের শাহ আবদুল হামিদ স্টেডিয়াম মাঠে আয়োজিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের নেতাকর্মীদের সংযত হয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আপনাদের সাবধান ও সর্তক থাকতে হবে। আক্রমণকারী নয়, সংযমী হয়ে থাকতে হবে। মিটিং-মিছিলে সংযত হয়ে কথা বলতে হবে।’ রাজপথ আমরা কাউকে ইজারা দেইনি মন্তব্য করে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট বেশি দূরে নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। বাংলাদেশের উন্নয়ন আর অর্জন যদি চান, শেখ হাসিনার সৎ ও দক্ষ নের্তৃত্বের বিকল্প নেই।’

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘বিএনপি নতুন কৌশল নিয়েছে। তারা লাশ ফেলে আন্দোলন জমাতে চায়। বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম বলেন, সরকারের বিদায় সাইরেন নাকি বাছছে। কিন্তু বিগত ১৪ বছর ধরে তারা এ সাইরেন বাজানোর কথা বলে চলেছেন। ইনশআল্লাহ সাইরেন বাজবে না।

রিপন-হাওলাদার/৩১/ডিএসই