Wednesday, July 29

দুই কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে – রুমিন ফারহানা

সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা

বিএন‌পির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল ক‌বির খান জানিয়েছেন, শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজশাহীর একটি হোটেলে বিএনপির মিডিয়া সেল আয়োজিত মতবিনিময় সভায় বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এক কক্ষ বিশিষ্ট সংসদ বাদ দি‌য়ে দুই কক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা হবে।’

সভায় রুমিন ফারহানা বলেন, ‘রাজপ‌থে আন্দোলনরত বিএন‌পির নেতাকর্মী‌দের ওপর সরকারের এত অত্যাচারের পরও বিএনপি নেতাকর্মীরা মাঠ ছা‌ড়ে‌নি, তারা মাঠেই আছে। প্রতিটি প্রোগ্রামে হাজার হাজার মানুষ যোগ দি‌চ্ছে। রাস্তা থে‌কে পুলিশ সরিয়ে নিলে আওয়ামী লীগ কতক্ষণ রাজপথে থাকতে পারবে, সেটিই বড় প্রশ্ন।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করতে হচ্ছে বিএনপিকে। এটিই বিএনপির জন্য বড় ধর‌নের চ্যালেঞ্জ ব‌লে ম‌নে ক‌রি।’

রাসেল/২১/ডিএসই