
খাদ্য রপ্তানি চুক্তি
তুরস্কের প্রসিডেন্ট এরদোয়ানের মধ্যস্থতায় ইউক্রেনের খাদ্য রপ্তানির চুক্তির পর রাশিয়া-ইউক্রেন বন্দী বিনিময় আন্তর্জাতিক ডিপ্লোম্যাসিতে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বন্দি বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া ২১৫ জন
ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে। যাদের বেশিরভাগই আযোভ ব্যাটিলিয়নের সদস্য এবং মারিওপোল পতনের পর ধরা পড়েছিলো।
বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী এদের একটা অংশ যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত তুরস্কের বাইরে যেতে পারবে না। তবে তারা তুরস্কে পরিবার নিয়ে এসে তাদের সাথে দেখা করা বা একত্রে বসবাস করতে পারবে। এসময় ইউক্রেন ৫৫ জন রুশ, রুশপন্থি ইউক্রেনীয় এবং ইউক্রেনে নিষিদ্ধ ঘোষিত রুশপন্থি একটি দলের প্রধান ভিক্তর মেদভেদচাককে মুক্তি দিয়েছে।
রুশপন্থী এই নেতার মুক্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট এরদোয়ানকে মধ্যস্থতা করতে বিশেষ ভাবে অনুরোধ করেছিলেন।

রাশিয়া-ইউক্রেন বন্দী বিনিময় চুক্তি
এরদোয়ানও গতমাসে ইউক্রেন সফরকালে দেশটির
প্রেসিডেন্ট যেলেনস্কিকে এই বিষয়ে রাজি করান।
এই বন্দী বিনিময় মধ্যস্থতা করার জন্য ইউক্রেন এবং রাশিয়া এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছে।
সারোয়ার-আলম/০২/ডিএসই
