Wednesday, July 29

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা 

পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা শহরের মাঠপাড়া এলাকায় সকাল ১১ টার দিকে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার একটি পক্ষের সঙ্গে ইমরানের পূর্ববিরোধ ছিল। বিরোধের জেরে আজ সকালে তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ওই পক্ষের লোকজন। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে ইমরানকে হত্যা করা হয়েছে। অভিযুক্তদের আটকে কাজ শুরু করেছে পুলিশ।