Wednesday, July 29

৮ হাজার কোটি টাকার ইভিএম প্রকল্প

ইভিএম ক্রয় ও রক্ষণাবেক্ষণের জন্য ৮ হাজার কোটি টাকার প্রকল্প

নির্বাচন কমিশন সচিবালয় ইতোমধ্যে প্রায় দুই লাখ ইভিএম কেনা এবং আগেরগুলোর রক্ষণাবেক্ষণের জন্য ৮ হাজার কোটি টাকার প্রকল্প তৈরি করেছে। আজ মঙ্গলবার তা কমিশন সভায় উপস্থাপন করা হবে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সোমবার বলেন, “আগামীকাল কমিশনের সামনে নতুন করে আরও ইভিএম কেনার জন্যে প্রকল্প প্রস্তাব উপস্থাপন করার কথা রয়েছে। এ প্রস্তাব ইসির অনুমোদন পেলে পরিকল্পনা কমিশনে ডিপিপির (ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল) জন্য পাঠানো হবে।”

চলতি মাসে ডিপিপি আকারে পাঠানো সম্ভব হলে সব প্রক্রিয়া শেষ করে ডিসেম্বরের ইভিএমের দ্বিতীয় প্রকল্পটি সরকারের অনুমোদন পাওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

অশোক দেবনাথ জানান, প্রস্তাবিত প্রকল্পটির অধীনে প্রায় ২ লাখ ইভিএম কেনা হতে পারে। সেই সঙ্গে যন্ত্রের যথাযথ সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও জনবল তৈরি করা হবে। সব মিলিয়ে প্রায় ৮ হাজার কোটি টাকার সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে।

আগামী নির্বাচনে সর্বোচ্চ দেড়শ’ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনার কথা ইতোমধ্যে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সাব্বির/২৯/ডিএসই