
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রে জানা গেছে, প্রয়াত ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর তার লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। সেখান থেকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা। তবে রানির শেষ কৃত্যানুষ্ঠানে যোগদানের কারণে সরকারপ্রধানের সফরসূচিতে পরিবর্তন আসতে পারে।
আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনের ওয়েস্টমিনিস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হবে।
বিশেষ-প্রতিনিধি/২১/ডিএসই
