Wednesday, July 29

টপ ওর্ডারের চরম ব্যর্থতার পর মোসাদ্দেক দলের হাল ধরেছে

মোসাদ্দেকের অপরাজিত ৪৮

আজ (মঙ্গলবার) শারজা স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। সাকিব-মুশফিকদের ব্যর্থতার পর মোসাদ্দেকের অপরাজিত ৪৮ রানে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৭ রান করেছে টাইগাররা।

অধিনায়ক বদল হয়েছে, কোচ বদল হয়েছে, তবে টপ অর্ডারের ছবি বদলায়নি। এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচেও ব্যর্থ ওপরের দিকের ব্যাটাররা। দুই ওপেনার- নাঈম শেখ ও এনামুল হকের পর মুশফিকুর রহিমও যেতে পারেননি দুই অঙ্কের ঘরে। সাকিব গিয়েছেন, তবে ১১ করেছেন মাত্র।

শুধু মোসাদ্দেক কঠিন সময়ে একপ্রান্ত আগলে রেখে অসাধারণ ব্যাট করেছেন। মাহমুদউল্লাহও কৃতিত্ব পাবেন। এই দুজনের জুটিতেই যা একটু ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মাহমুদউল্লাহ ২৫ রান ফিরলেও টিকে ছিলেন মোসাদ্দেক। যদিও একটুর জন্য হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি। তিনি অপরাজিত থাকেন ৪৮ রানে। ৩১ বলের ইনিংসটি মোসাদ্দেক সাজান ৪ বাউন্ডারি ও ১ ছক্কায়।

মুজিব-রশিদই টেনে ধরেন বাংলাদেশের ব্যাটিংয়ের লাগাম। মুজিব ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে নেন ৩ উইকেট। আর রশিদ ৪ ওভারে ২২ রান খরচায় পেয়েছেন ৩ উইকেট।

স্পোর্টস-ডেস্ক/৩৭/ডিএসই