Wednesday, July 29

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমপি বেনজীর আহমেদ

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে সভাপতির ফাঁকা পদে দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সহ আরও পাঁচটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ। সদস্যরা হলো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মো. ফরিদুল হক খান, পীর ফজলুর রহমান, নুর মোহাম্মদ, সুলতান মোহাম্মদ মনসুর।

পুনর্গঠিত অন্য সংসদীয় স্থায়ী কমিটিগুলো হচ্ছে- সংসদ কার্যউপদেষ্টা কমিটি, লাইব্রেরি কমিটি, পিটিশন কমিটি, কার্যপ্রণালি বিধি সম্পর্কিত স্থায়ী কমিটি, বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি।

বিধি অনুযায়ী কমিটিগুলোর মধ্যে চারটি কমিটি পুনর্গঠনের মনোনয়ন দেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পদাধিকার বলে ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে লাইব্রেরি কমিটির সভাপতি করা হয়।

তওফিক/২৭/ডিএসই