Wednesday, July 29

সম্রাটের জামিন বাতিলের শুনানির জন্য আদালতের অনুমতি

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট

আজ হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে দুদকের করা সম্রাটের জামিন পুনরায় বাতিলের আবেদনের বিষয়ে শুনানির জন্য অনুমতি দিয়েছে।

জামিনে মুক্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে রবিবার (২৮ আগস্ট) উচ্চ আদালতে আবেদন করে দুদক।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক।

সম্রাটের জামিন শর্তে আদালত বলেছেন, তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে। আদালতের অনুমতি না নিয়ে তিনি বিদেশে যেতে পারবেন না।

আক্তার-হোসেন/ডিএসই