Wednesday, July 29

তাপপ্রবাহ বাড়তে পারে

তাপপ্রবাহ ১ থেকে ২ ডিগ্রি বাড়তে পারে

বৃহস্পতিবার (২৫ আগস্ট) শরতের প্রথম মাস ভাদ্রের ১০ তারিখ। সর্বশেষ গত ২২ আগস্ট রাজশাহী, পাবনা, নীলফামারী, কুড়িগ্রাম, খুলনা, যশোর এবং কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। বৃষ্টি বাড়লে ২৩ আগস্ট থেকে দেশ থেকে দূর হয় তাপপ্রবাহ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

বুধবার ভোর ৬টা থেকে বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে কোনো বৃষ্টি হয়নি। অন্যান্য অঞ্চলে হওয়া বৃষ্টির পরিমাণও ছিল অল্প। এ সময়ে সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে বরিশালে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানান, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে তিনি বলেন, আগামী দুদিন পর বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

রুবিনা/০৯/ডিএসই