Wednesday, July 29

ডিসেম্বরের মধ্যে শ্যামপুরে ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে – মেয়র তাপস

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র

বুধবার (১৭ আগস্ট) পুরান ঢাকার চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঘনবসতিপূর্ণ এই এলাকায় এসব রাসায়নিক কারখানা, গুদাম, বিভিন্ন ধরনের ফ্যাক্টরির কারণে যানজট যেমন বেশি থাকে, তেমনি অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকে সবাই। এমন অবস্থা থেকেই বারবার অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ঘটে চলেছে।

মেয়র বলেন, সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী শ্যামপুরে এসব রাসায়নিক গুদাম, কারখানগুলো স্থানান্তর করার সিদ্ধান্ত হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে সেখানে অন্তত ৫০০ কারখানা, গুদাম স্থানান্তর করা হবে।

তিনি বলেন, ডিএসসিসি মেয়র হিসেবে আমি মনে করি নদীর তীরে এত সুন্দর জায়গায় এসব স্থাপনা থাকা উচিত নয়, এটা হতে হবে পর্যটন এলাকা। এখানে এসব গুদাম, কারখানা থাকা ভালো দেখায় না। বরং এগুলো পর্যটকবান্ধব এলাকা হিসেবে রূপান্তর করা আমাদের উচিত বলে মনে করি।

রতন/০৮/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *