Wednesday, July 29

ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ পুলিশের বাড়াবাড়ি – স্বরাষ্ট্র মন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

বরগুনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনাকে পুলিশের বাড়াবাড়ি বলে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এ ঘটনা পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) খতিয়ে দেখতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে সাক্ষাতের পর সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, বরগুনায় বাড়াবাড়ি হয়েছে। সেখানে এ ঘটনা কেন ঘটেছে- সেই বিষয়ে খতিয়ে দেখতে বলা হয়েছে।

উল্লেখ্য, সোমবার (১৫ আগস্ট) বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সাথে ছাত্রলীগের পদবঞ্চিত গ্রুপের সদস্যদের মধ্যে সংঘর্ষ হয়। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।  

রউফ/১৮/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *