
দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে
কাতার বিশ্বকাপ দেখতে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে অন্চল নির্ধারনের ক্ষেত্রে ইসরায়েলের অধিবাসীদের ফিলিস্তিনকে নিজ দেশ হিসেবে নির্বাচন করতে হবে।
দেশ হিসেবে স্বীকৃতি দিয়ে ফিলিস্তিন নামেই ওই অঞ্চলকে তালিকাভুক্ত করা হয়েছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েলকে ইউরোপীয় অঞ্চলেও তালিকাভুক্ত করা হয়নি।
এই খবরে রীতিমত তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়।
কাতার বিশ্বকাপের জন্য এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের টিকিট বিক্রির অনুমতি পেয়েছে উইন্টারহিল হসপিটালিটি নামের একটি বিক্রয় কোম্পানি।
একজন লেবানিজ আরব নিউজকে বলেছেন, ‘আসলে ইসরায়েল নামে কোনও কিছুর যে অস্তিত্ব আছে, কাতার সেটাকে স্বীকৃতি দেয় না। এমনকি আরব অঞ্চলের কোনও ইভেন্টেও তাদের অংশগ্রহণ দেখতে নারাজ।’
আন্তর্জাতিক-ডেস্ক/৩৭/ডিএসই
