Wednesday, July 29

দায়ীদের শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন এবং দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন

মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার উত্তরায় বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্ডার আছড়ে পড়ে হতাহতের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ঢাকার উত্তরায় বাস ট্রানজিট (বিআরটি) প্রকল্পের কংক্রিটের গার্

বৈঠকের পর ব্রিফিংয়ে এসে পরিকল্পনামন্ত্রী বলেন, “বিআরটি প্রকল্পের দুর্ঘটনায় প্রধানমন্ত্রী ক্ষুদ্ধ হয়েছেন। এবং দায়ীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।”

মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ প্রকল্পের কাজ বন্ধ থাকবে।

গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের (বিআরটি, গাজীপুর-এয়ারপোর্ট) আওতায় গাজীপুর থেকে শাহজালাল বিমানবন্দর পর্যন্ত এ উড়াল সড়ক নির্মাণ করা হচ্ছে। গাজীপুর ও টঙ্গী থেকে ঢাকায় যাওয়া ও আসার পথে যানজট কমাতে হাতে নেওয়া আলোচিত এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ২০১২ সালে।

তানভির/৩১/ডিএসই