Wednesday, July 29

দোয়া অনুষ্ঠান করবে, তবে সেটা ছাত্রলীগ হয়ে কেন?

বুয়েটে ক্ষুব্ধ শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ

আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বুয়েটের ক্যাফেটেরিয়ায় ছাত্রলীগের সাবেক নেতাদের ব্যানারে আলোচনা সভা ও দোয়ার আয়োজন অনুষ্ঠানের খবরে ৫০০ শিক্ষার্থী বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শণ করেন। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘আবরারের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবো না’, ‘রাজনীতির ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ – স্লোগান দিতে থাকে।

শিক্ষার্থীদের অভিযোগ, দোয়া অনুষ্ঠান করবে, তবে সেটা সাবেক ছাত্রলীগ হয়ে কেন? সাবেক শিক্ষার্থীদের ব্যানারে এই আয়োজন করা যেত।

২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে শেরে বাংলা হলে পিটিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। আদালত এ হত্যার দায়ে ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর বিক্ষোভ ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সাইফুল ইসলাম নিজের ক্ষমতাবলে ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি এবং রাজনৈতিক সংগঠন ও তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসে শিক্ষক রাজনীতিও নিষিদ্ধ করা হয়।

রাফি-সারোয়ার/১১/ডিএসই