
প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মানে অনিয়ম
শুক্রবার রাত ৮টা থেকে রাত ২টা পর্যন্ত সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামে অনিয়মের প্রমান পেয়ে তৃতীয় পর্যায়ে নির্মিত প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৫৯টি ঘরের মধ্যে ১১টি ঘর ভেঙে দিয়েছেন স্থানীয় নির্বাহী কর্মকর্তা।
ঘটনার পর শনিবার (১৩ আগস্ট) সকালে ভেঙে ফেলা ঘরগুলো পরিদর্শন করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো জাহাঙ্গীর হোসেন।
তিনি ঠিকাদারকে নিজস্ব অর্থায়নে আগামী পাঁচ দিনের ভেতর সঠিকভাবে কাজগুলো শেষ করার নির্দেশ দেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গৃহ নির্মাণের প্রত্যেকটি ধাপে ধাপে অনিয়ম করা হয়েছে। গ্রেড ভিমের ভেতরে ৪টি রডের বদলে কোনো ভিমে দেওয়া হয়েছে একটি রড আর অধিকাংশ ভিমে কোন রড দেয়া হয়নি, আবার কোথাও রডের বদলে দেওয়া হয়েছে বাঁশ।
সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদের সহযোগিতায় সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য তাজির এই ৫৯ টি ঘর নির্মানের কাজ করার অনুমতি পান।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা জানায়, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আজমপুর গ্রামে তৃতীয় পর্যায়ে নির্মিত ৫৯টি ঘরের মধ্যে ১১টি ঘর নির্মাণের অনিয়মের প্রমাণ পেয়ে ইতোমধ্যে ৭টি ঘরের গ্রেড ভিম ( নিচের লিন্টার ও ইট) ভেঙে ফেলা হয়েছে। বাকি যে ঘর তৈরি করা হয়েছে সব কয়টা ঘরের কাজ দেখা হবে। যদি কোনো ঘরের কাজে ত্রুটি থাকে সেগুলো ভেঙে নতুন করে নির্মাণ করা হবে।
সুবির/২৪/ডিএসই
