
রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর ভারত তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে
রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার ডেপুটি গভর্নর মাইকেল পাত্র জানান, রাশিয়া থেকে অপরিশোধিত তেল এনে পরিশোধনের পর ভারত তা যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে।
ভারতের ৭৫তম স্বাধীনতা দিবসের উদযাপন উপলক্ষ্যে শনিবার এক অনুষ্ঠানে মাইকেল পাত্র বলেন, ‘‘পরিশোধিত তেলজাত পণ্য পুনরায় ওই জাহাজটিতে ভরা হয় এবং সেটি কোনো নির্দিষ্ট গন্তব্যস্থল ছাড়াই সমুদ্র পথে রওয়ানা হয়। মাঝ সমুদ্রে গিয়ে জাহাজটি জানতে পারে সেটিকে কোথায় যেতে হবে এবং সেটি তার গন্তব্যে পৌঁছায়। সেটি নিউ ইয়র্ক গেছে।”
যুক্তরাষ্ট্র রাশিয়ার জ্বালানির উপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে অবশ্য দিল্লি অংশ নেয়নি বা সম্মতি দেয়নি। এমনকি ইউক্রেইনে রুশ আগ্রাসনের কারণে মস্কোর নিন্দা জানাতেও রাজি হয়নি ভারত। ফলে রাশিয়া থেকে তেল কিনতে তাদের কোনো বাধা নেই।
ভারতে বিশ্বের তৃতীয় বৃহৎ তেল আমদানিকারক ও ভোক্তা দেশ। ইউক্রেইন যুদ্ধের আগে তারা রাশিয়া থেকে খুব সামান্য পরিমাণ জ্বলানি তেল আমদানি করতো। কিন্তু যুদ্ধ শুরুর পর ভারতের তেল শোধনাগারগুলো পাল্লা দিয়ে রাশিয়া থেকে ছাড় মূল্যে তেল কিনছে।
তবে এই পাল্লা দিয়ে তেল কেনার মূল কারন যে গোপনে যুক্তরাষ্ট্রে রপ্তানি তা মাইকেল পাত্রের কথায় জানা গেল।
আন্তর্জাতিক-ডেস্ক/৩৭/ডিএসই
