Wednesday, July 29

প্রতিদিন দেশে প্রায় ২শ কোটি টাকার সোনার অলঙ্কার ও বার চোরাচালান হয়

পোদ্দারদের সঙ্গে রয়েছে চোরাকারবারিদের সিন্ডিকেটের গভীর সম্পর্ক

শনিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর বসুন্ধরা সিটিতে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন এন্টি স্মাগলিং এন্ড ল এনফোর্সমেন্ট চেয়ারম্যান এনামুল হক খান দোলন লিখিত বক্তব্যে জানান, প্রতিদিন সারাদেশে কমপক্ষে প্রায় ২শ কোটি টাকার অবৈধ সোনার অলঙ্কার ও বার চোরাচালানের মাধ্যমে দেশে আসছে।

দোলন জানান, জল, স্থল ও আকাশ পথে এসব সোনা আসছে। যার পরিমাণ বছরে শেষে দাঁড়ায় প্রায় ৭৩ হাজার কোটি টাকা।

তিনি বলেন, ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধ পরিস্থিতি পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরণের বিপর্যয়ের মুখে সোনার বাজারে অস্থিরতা ছড়িয়ে দিয়েছে চোরাকারবারিদের দেশি-বিদেশি সিন্ডিকেট। কৃত্রিম সঙ্কট তৈরি করে প্রতিনিয়ত স্থানীয় পোদ্দার বা বুলিয়ন বাজারে সোনার দাম বাড়ানো হচ্ছে। পোদ্দারদের সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সোনার পাইকারি বাজার। পোদ্দারদের সঙ্গে চোরাকারবারিদের সিন্ডিকেটের গভীর সম্পর্ক রয়েছে। 

দেশে চলমান ডলার সঙ্কট ও অর্থপাচারের সঙ্গে সোনা চোরাচালানের সিন্ডিকেটগুলোর সম্পর্ক রয়েছে। এমন পরিস্থিতিতে সোনার বাজারে অস্থিরতার নেপথ্যে জড়িত চোরাকারবারিদের বিরুদ্ধে কাস্টমস সহ দেশের সকল আইনপ্রয়োগকারি সংস্থার জোরালো অভিযান দরকার বলে মনে করে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন।

রতন-পাল/০৪/ডিএসই