Wednesday, July 29

পতাকা অর্ধনমিতভাবে কীভাবে ওড়াতে হবে তা জানিয়েছে সরকার

সরকারি তথ্যবিবরণীতে পতাকা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে ১৫ আগস্ট সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

বুধবার (১০ আগস্ট) সরকারি তথ্যবিবরণীতে পতাকা অর্ধনমিতভাবে কীভাবে ওড়াতে হবে, সেই নিয়ম জানিয়েছে সরকার।

এতে বলা হয়, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনকালে পতাকাটি প্রথমে সোজাভাবে দণ্ডায়মান পতাকা দণ্ডে রশির সাহায্যে পতাকা দণ্ডের মাথা পর্যন্ত উত্তোলন করতে হবে। এরপর দণ্ডের মাথা থেকে পতাকার প্রস্থের সমান নিচে নামিয়ে পতাকাটি বাঁধতে হবে।

রোশনি-আহমেদ/১২/ডিএসই