
গাঁজায় বেসামরিক এলাকায় ইসরায়েলি বিমান হামলা
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫৫ জন। নিহতদের মধ্যে ইসলামিক জিহাদ গ্রুপের এক সদস্য এবং এক কন্যা শিশু রয়েছে।
ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগ্রেড জানিয়েছে, গাজা শহরের ফিলিস্তিন টাওয়ারে বিমান হামলা চালালে সেখানকার একটি অ্যাপার্টমেন্টে থাকা দলের কমান্ডার তাইসির আল-জাবারি নিহত হয়েছে।
ফিলিস্তিন টাওয়ারের এক বাসিন্দা আল-জাজিরাকে বলেন, ‘আমরা কেবল শুক্রবার দুপুরের খাবার খেয়েছি এবং আমার বাচ্চারা খেলছিল। আমরা যে টাওয়ারে বাস করি সেখানে হঠাৎ বিশাল বিস্ফোরণ ঘটে। আমরা পালিয়ে গেলাম। আওয়াজ ছিল অনেক বড়। আমরা খুব হতবাক হয়েছিলাম কারণ জায়গাটি বেসামরিক লোকে পূর্ণ। আমি অনেক হতাহতদের দেখেছি যাদের সরিয়ে নেওয়া হয়েছে।’
আল-জাজিরা/১৮/ডিএসই
