Wednesday, July 29

মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় ১১ জনের মৃত্যু

মাইক্রোবাসটিকে ঠেলে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় মহানগর ট্রেন

চট্টগ্রামের মিরসরাইয়ে শুক্রবার বেলা দেড়টার দিকে বার তাকিয়া স্টেশনে ঢোকার মুখে খৈয়াছড়া ঝর্ণা ক্রসিংয়ে একটি মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১১ জনের মৃত্যু হয়

পর্যটকবাহী মাইক্রোবাসটিকে ঠেলে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায় মহানগর ট্রেন।

পূর্ব রেলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী বলেন, “ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার মুখে খৈয়াছড়াগামী একটি পর্যটকবাহী মাইক্রোবাস লাইনে উঠে পড়ে।”

রেল পুলিশের এসপি মো হাসান চৌধুরী জানান, মাইক্রোবাসে ১৪ জন ছিলেন। তাদের একজন অক্ষত আছেন। আহত হয়েছেন দুইজন। চালকসহ বাকি যাত্রীরা মারা গেছেন।

তিনি বলেন, “মাইক্রোবাসটি নিয়ে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার আমানবাজার থেকে খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসেছিলেন যাত্রীরা। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

রুবেল-আনসারী/০৯/ডিএসই