
ভোট জালিয়াতির অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নৌকার এজেন্টকে আটক
লক্ষ্মীপুরে ভোট জালিয়াতির অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও নৌকার এজেন্টকে আটক করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক কেন্দ্র থেকে তাদের আটক করা হয় বলে ইউএনও ইমরান হোসেন জানান।
আটককৃতরা হলেন দিঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মাহমুদ আহম্মদ ও নৌকার এজেন্ট মাজহারুল ইসলাম।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, “অনিয়ম করায় মাহমুদকে এবং একই কেন্দ্রে জোর করে অন্যের ভোট দিয়ে দেওয়ায় নৌকার এজেন্টকেও আটক করা হয়।
“সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আমরা সতর্ক রয়েছি।”
তবে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার অনিয়ম সম্পর্কে বিস্তারিত বলেননি ইউএনও।
তানভির/০২/ডিএসই
