Wednesday, July 29

আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য মদ ব্যবসায়ী আজিজুল !

ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম

গত শনিবার দুই কন্টেইনার ভরতি ৩৬ হাজার ৮১৭ বোতল বিদেশি মদ উদ্ধারের পর এই চোরাচালানের ‘হোতা’ হিসেবে মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলামকে চিহ্নিত করেছে র‌্যাব। জানা গেছে সে, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য।

ধর্ম উপকমিটির চেয়ারম্যান গোলাম মওলা নকশবন্দীর কাছে আজিজুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে কি না জানতে চাইলে বলেন, “অভিযোগ আসতেই পারে। কত রকমের অভিযোগই তো ওঠে। ছেলের দোষে তো আর বাপ দোষী হতে পারে না। তবে অভিযোগ যদি প্রমাণিত হয়, তিনি কনভিক্টেট হলে কমিটি থেকে তিনি বরখাস্ত হয়ে যাবেন।”

র‌্যাবের অভিযানে মদ উদ্ধারের খবর যখন সংবাদ মাধ্যমে আসে, ততক্ষণে আজিজুল তার বড় ছেলেকে নিয়ে বিদেশে পালিয়েছেন। তবে তার মেজ ছেলে ধরা পড়েছেন বিমানবন্দরে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান রুনু বলেছেন, “দ্বিতীয়বার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত আজিজুল মদ পাচারের সাথে জড়িত থাকার বিষয়ে আমরা সবাই বিব্রত,”।

মদের চালান উদ্ধারের পর র‌্যাবের মুখপাত্র কর্মকর্তা খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, “আজিজুলের চীনা বৈদ্যুতিক রিক্শা আমদানির ব্যবসা এবং তার ছেলেদের ইলেকট্রনিক্স আমদানির ব্যবসা রয়েছে বলে গ্রেপ্তার হওয়া আজিজুলের ছেলে আব্দুল আহাদ জানিয়েছেন।”

মুন্সীগঞ্জের পর ঢাকার ওয়ারিতে আজিজুলের ১২ তলা ভবনেও তল্লাশি চালায় র‌্যাব। সেখানে ৯৮ লাখ বাংলাদেশি টাকাসহ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়ার কথাও জানানো হয়।

তৈমুর-আলম/০৪/ডিএসই