Wednesday, July 29

বরিশালে সড়ক দূর্ঘটনায় ৬ জনের মৃত্যু

মাইক্রোবাস ও বাসের সংঘর্ষে ছয় জনের মৃত্যু

বরিশালের উজিরপুর উপজেলায় বাসের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যুর ঘটনায় করা মামলায় বাসের চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে বরগুনা বাসস্ট্যান্ড থেকে মোল্লা ট্রাভেলস পরিবহন বাসের চালক মসিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

গ্রেপ্তার মসিয়ার রহমান (৩৫) বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া এলাকার ইউসুফ আলী শেখের ছেলে।

গত ২১ জুলাই উজিরপুর উপজেলার নতুন শিকারপুর এলাকার বরিশাল-ঢাকা মহাসড়কে গাজীপুর থেকে কুয়াকাটাগামী মাইক্রোবাসের সঙ্গে ঢাকাগামী মোল্লা ট্রাভেলস পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ছয় যাত্রীর মৃত্যু হয় ও তিনজন আহত হন।

মেজর জাহাঙ্গীর প্রতিবেদককে বলেন, “মসিয়ার গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে বলেছে, অপর একটি গাড়ি অতিক্রম করার পর মাইক্রোবাসটি সামনে পড়ে যায়। তখন মাইক্রোবাসের মাঝ বরাবর মেরে দিয়েছে।”

মসিয়ারকে বরিশালের গৌরনদী হাইওয়ে থানায় হস্তান্তরের পর আজ সোমবার তাকে আদালতে হাজির করা হয়েছে।

সবুজ-আলম/০৯/ডিএসই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *