Tuesday, September 15

সম্রাটকে আাদালতে হাজির করার নির্দেশ

ইসমাইল হোসেন সম্রাট

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার স্পেশাল ট্রাইব্যুনাল-১৫ এর বিচারক তেহসিন ইফতেখার যুবলীগের ঢাকা দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে আগামী ২২ সেপ্টেম্বর মাদক মামলার শুনানিতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে।

সম্রাটের আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত এই আদেশ দেন। ওই দিন বিচারক মাদক মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করবেন।

আবেদনপত্রে সম্রাটের আইনজীবী উল্লেখ করেন, চলতি বছরের ১১ এপ্রিল সম্রাট জামিন পেয়েছে কিন্তু আরেকটি মামলায় কারাবন্দি থাকায় তিনি আজ আদালতে হাজির হতে পারেননি। 

প্রসঙ্গত গত ১১ মে সম্রাট সব মামলায় জামিন পান। পরবর্তীতে ২৪ মে দুর্নীতির মামলায় হাইকোর্ট বিভাগ তার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৬ অক্টোবর কুমিল্লায় ভারতের সীমান্ত এলাকা থেকে ইসমাইল হোসেন ও তার সহযোগী যুবলীগের সাবেক সভাপতি এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‍্যাব।

মিরাজ/১৯/ডিএসই