Wednesday, July 29

খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি লাবনী আক্তারের ঝুলন্ত লাশ

কেএমপি’র এডিসি ও কনস্টেবলের মৃত্যু

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার লাবনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুরে নানার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অপরদিকে মাগুরা পুলিশ লাইন্সে নিজের অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন এক কনস্টেবল। ব্যারাকের ছাদ থেকে বৃহস্পতিবার সকালে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামে নানার বাড়ি থেকে খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) লাবনীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়। কনস্টেবল মাহমুদুল হাসানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদ থেকে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, রাতের ডিউটি শেষে ব্যারাকে ফিরে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে নিজ নামে ইস্যু করা অস্ত্র দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন মাহমুদুল হাসান। তার বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায়।

দুটি লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সোনালী-রায়/০৯/ডিএসই